হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া শক্তিশালী ‘ককটেল’ বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ওই যুবকের নাম সিয়াম মজুমদার (২১) বলে জানা গেছে। তাঁর বাড়ি খুলনার দৌলতপুরে। থাকতেন ঢাকার মগবাজারের নিউ ইস্কাটন এলাকায়।

ঘটনার বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, রাত পৌনে আটটার দিকে মগবাজারে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে এক যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওপর থেকে শক্তিশালী ‘ককটেল’ তাঁর মাথার ওপর পড়ে। ককটেল বিস্ফোরণে তাঁর মাথায় আঘাত পান। এ সময় ওই যুবক গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ডিসি মাসুদ আলম জানান, নিহত ব্যক্তির নাম সিয়াম বলে জানা গেছে। তিনি সেখানে চা পান করতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচে থাকা এক যুবকের মাথায় পড়ে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে শক্তিশালী ককটেল নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়।

পুলিশ জানায়, মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন নিহত সিয়াম। দোকান থেকে নাশতা নেওয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসেছিলেন।

ঘটনার পর সেখানে পুলিশের বোম্ব স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। তাঁরা ঘটনার তদন্ত ও আলামত সংগ্রহ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ শুরু করে পুলিশ। প্রাথমিক সুরতহাল তৈরি করে সিয়ামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।

সুন্দর পরিবেশে জীবনের প্রথম ভোট দিলাম: তামিম ইকবাল

খুলনায় ভোটকেন্দ্রে ধাক্কাধাক্কিতে অসুস্থ বিএনপি নেতা, হাসপাতালে মৃত্যু

বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৯, পৃথক স্থানে অভিযানে অস্ত্রসহ আটক ১

পোস্টাল ভোট দেওয়ার পরও কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা, স্কুলশিক্ষককে জরিমানা

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

চোখে আলো নেই, তবু ভোটের পথে জোলেখা

ভোটকেন্দ্র এলাকায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ

ঢাকা–১৫: ‘অনেক দিন পর সুষ্ঠু ভোটের সুযোগ’, মিটেছে ‘পিপাসা’, ভোটকেন্দ্রে স্বস্তি ও প্রত্যাশা

চট্টগ্রাম-৫: এক কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৯৮ ভোট কাস্ট

জনগণের রায় মাথা পেতে নেব, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব: এসএম জাহাঙ্গীর