হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ফুলবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ হাসান (৩০) নামের একজনের মৃত্যু হয়। একই সময় উপজেলার আছিরগঞ্জে ট্রাক্টর ও টমটমের সংঘর্ষে কামাল হোসেন (৪২) নামের আরেকজনের মৃত্যু হয়।

নিহত ফরহাদ হাসান বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আর কামাল একই উপজেলার তিলপাড়া ইউনিয়নের ভরাউট গ্রামের মক্তার আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে সড়কের পাশে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ চালকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা কেউ পুলিশকে জানতে পারেননি।

অন্যদিকে সকালে আছিরগঞ্জের বসন্তপুর-কটলিপাড়া সড়কের খাগাইল সুপার মার্কেটের সামনে হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে অপর যাত্রী নিহত হন।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাইক পুলিশ হেফাজতে রয়েছে। কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আর অপর ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করলেও ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছেন।

ধূসরতা মুছে আশার আলো

বেতন কমে অর্ধেক তবু মিলছে না

দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, ১০ লাখ ইয়াবা উদ্ধার

শহীদ দিবসে কেউ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে: ডিএমপি কমিশনার

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

সাবেক দুই সংসদ সদস্যসহ ৬ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

‘১২ তারিখ আমাদের একটা ঈদের দিন চলে গেছে’