হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে এক কিশোর। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম আবু সাদ (৩০)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের আশুর হাট গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে। আহত কিশোরের নাম আজিম (১৫)। সে একই উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রামের মো. আকুব্বরের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আবু সাদ মোটরসাইকেল চালিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আজিমের মোটরসাইকেলের সঙ্গে এটির ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। ফরিদপুর নেওয়ার পথে আবু সাদের অবস্থার অবনতি হলে তাঁকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি