হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে আজ শুক্রবার সকালে বাজার তদারকি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি ও মূল্যতালিকা না থাকার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন মাছ ও মাংসের বাজারে এই অভিযান চালান।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত দামে মাংস বিক্রি ও দোকানে মূল্যতালিকা না থাকায় বাজারের চার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

ইসমত জাহান তুহিন বলেন, বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্যতালিকা না থাকায় কৃষি বিপণন আইনে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁদের নির্ধারিত মূল্যে মাংস বিক্রির নির্দেশ দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী