বরগুনা প্রতিনিধি
বরগুনা-১ আসনে মোট ১৯০টি কেন্দ্রের সবগুলোর ফলের ভিত্তিতে হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ ১,৪০,২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১,৩৬,১৫৪ ভোট।
কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন পরবর্তীকালে চূড়ান্ত ফল ঘোষণা করবে।