হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ক্রিম জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছে বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট ও আমদানিনিষিদ্ধ ক্রিম পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁদের ব্যাগ তল্লাশি করে এসব পণ্য জব্দ করে কাস্টমস ও এনএসআই দল। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

ইব্রাহিম খলিল জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত ফ্লাইট বিএস-৩৫০-এর দুই যাত্রীকে ইমিগ্রেশন শেষে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট এবং আমদানিনিষিদ্ধ ৯২০টি পাকিস্তানি ডিউ ক্রিম পাওয়া যায়। এসব পণ্যের মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা। আটক যাত্রী নূর নবী ও মো. মিজানুর রহমানকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি