হোম > সারা দেশ > কুমিল্লা

কৃষকদের ফসল সুরক্ষায় ইনস্যুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: আজকের পত্রিকা

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বিমা (ইনস্যুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বিমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে, যাতে কৃষকেরা আর্থিকভাবে বিপর্যস্ত না হন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চবিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

মন্ত্রী বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূলভিত্তি। দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ফসল বিমা চালু হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে আসবে।

মন্ত্রী আরও বলেন, কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি খাতে প্রণোদনা, সহায়তা এবং ঋণ সুবিধা সহজীকরণের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।

খাদ্যনিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং তা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। দেশের কোনো মানুষ খাদ্যসংকটে পড়বে না—এমন নিশ্চয়তা দিতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের চন্দনাইশ: ড্রেজারে ক্ষতবিক্ষত সাঙ্গু নদী

রংপুর অঞ্চল: কৃষকের নিরানন্দ ঈদ

টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না: সমাজকল্যাণমন্ত্রী

অবৈধভাবে নদীর বালু উত্তোলন আমরা কেউ সমর্থন করব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাটুরিয়া–দৌলতদিয়া ঘাটে নৌযান চলাচল শুরু

জামালপুরে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ইবিতে বরখাস্ত ১৯ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর শাস্তি মওকুফ

চট্টগ্রামে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, চাচি আটক