হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

গ্রেপ্তারকৃত মো. মজিবুর রহমান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মজিবুর রহমানের অবস্থান নিশ্চিত হয়ে চরকুমিরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মজিবুর রহমান চরকুমিরা গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে ও ফরিদগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী-অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় আড়াই বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ বলেন, গ্রেপ্তারকৃত মজিবুর রহমানকে বৃহস্পতিবার (৩ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর পড়ুন:

খুলনায় খাবার খেয়ে অসুস্থ ৪ পরিবারের ২০ সদস্যসহ ২২ জন

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: ডিআইজি

প্রসূতি একাই এসেছিলেন হাসপাতালে, বাচ্চাকে দত্তক নিতে ভিড়

ঢাবির হলে তোফাজ্জল হত্যা: পলাতক ২২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই করা পিস্তলটি উদ্ধার, গ্রেপ্তার ১

ফ্যামিলি কার্ড কেবল সহযোগিতা নয়, এটি নারীদের ক্ষমতায়ন: মির্জা ফখরুল

বগুড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

নিষেধাজ্ঞা অমান্য করায় মেঘনা থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

জনগণের ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার যৌক্তিকতা নেই: সাবেক উপদেষ্টা ফরিদা আখতার

মিরপুরে অগ্নিকাণ্ড: নীলফামারীতে অনন্যার জন্য কাঁদছেন স্বজনেরা