হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মাদকের টাকা না পেয়ে আসবাব ভাঙচুরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ভাঙচুর করা চেয়ার। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে মাদক সেবনের টাকা না পেয়ে ইউনিয়ন পরিষদের আসবাব ভাঙচুরের অভিযোগ উঠেছে মো. হুমায়ুন কবির নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মো. হুমায়ুন কবির জামতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ইউপি সদস্য হুমায়ুন কবির পরিষদে এসে প্যানেল চেয়ারম্যান গোলাম ছানোয়ারকে খোঁজ করেন। তাঁকে না পেয়ে তিনি উত্তেজিত হয়ে কার্যালয়ে উপস্থিত কর্মচারী ও গ্রাম-পুলিশদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় সেখানে থাকা এক সেবাপ্রত্যাশীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।

পরে তিনি চেয়ারম্যানের চেয়ার ও একটি সাইড টেবিল ভাঙচুর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে পরিষদ সূত্রের দাবি।

জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছানোয়ার বলেন, হুমায়ুন কবির মাঝে মাঝে বিভিন্ন অজুহাতে প্রতিদিন ৫০০-৬০০ টাকা নেওয়ার চেষ্টা করেন ও নেন। আজও তিনি মাদকের টাকা চাইতে এসে আমাকে না পেয়ে পরিষদের আসবাব ভাঙচুর করেন এবং উপস্থিত লোকজনকে গালাগাল করেন। তিনি আরও বলেন, বিষয়টি ইউএনও স্যার ও থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, ‘কথা শোনা যাচ্ছে না। আপনাকে একটু পরে ফোন করছি।’

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন বলেন, ‘লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হাদি হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২ এপ্রিল

রাজধানীতে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল পিকআপ

ভৈরবে তেল সরবরাহ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, ডিপো ইনচার্জ ৪ ঘণ্টা অবরুদ্ধ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের ভিতর’

বোনাসের দাবিতে কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মীরা, সড়কে বর্জ্যের স্তূপ

‘দেশের সার্বভৌম রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না’

নিরাপদে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে আমরা প্রস্তুত: ডিএমপি কমিশনার

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২