হোম > সারা দেশ > ঢাকা

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা: ২ জন আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

ছবি: আজকের পত্রিকা

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখাকে কেন্দ্র করে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সোয়া ১২টার দিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট দেওয়া পোস্টে এ তথ্য জানান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি লিখেছেন, ‘ইতোমধ্যে, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর, রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র দাবি, তাদের ওপরই হামলা হয়েছে। এতে সংগঠনের ৯ কর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

আহত ১০ জন হলেন— শ্রেষ্ঠা রূপাইয়া, ইসাবা শুহরাত, রেংইয়ং ম্রো, ফুটন্ত চাকমা, ধনজেত্রা, অনন্ত ধামায়, জুয়েল মারাক, শৈলী, দনওয়াই ম্রো ও তনিচিরাং।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী