হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

উপসহকারী ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাটবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ১ নম্বর রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মখলিছুর রহমান; গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান; স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব, জহির উদ্দিন, ময়না মিয়া, ফয়জুর রহমান, নূর উদ্দিন; স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন। লাখ টাকা হাতিয়ে নিয়ে রসিদ দেওয়া হয় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার। ইতিপূর্বে অনেক আবেদন সরকারের বিভিন্ন দপ্তরে করা হলেও কোনো প্রতিকার হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।

ভুক্তভোগীদের অভিযোগ, ‘ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন সময়মতো অফিস করেন না। জনগণের প্রয়োজন অনুযায়ী কাগজপত্র না পেয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। তা ছাড়া গত বুধবার (২৫ মার্চ) নিজ রুমে অফিস সহায়ককে দরজা বন্ধ করে মারধরের চিত্র সারা দেশের মানুষের নিকট ইউনিয়নের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে। একজন ভূমি কর্মকর্তা ও অফিস সহায়কের অফিসে এমন আচরণ আমাদের জন্য উদ্বেগের। তাই অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার

রাজধানীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

গুলশান ও বনশ্রীতে ২ কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতিসহ আ.লীগের ১০ নেতা কারাগারে

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি নয়

ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যার ঘটনায় যশোর থেকে একজন আটক