হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিখোঁজ স্কুলছাত্র সায়েম শাহেদ ভূঁইয়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের ১২ দিনেও শিক্ষার্থী সায়েম শাহেদ ভূঁইয়াকে (১৫) পাওয়া যায়নি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেম নগর এলাকার আনোয়ার শাহেদ ভূঁইয়া ও শাহিনা আক্তার লিপির ছেলে। সে বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিখোঁজ শাহেদের বাবা আনোয়ার শাহেদ ভূঁইয়া জানান, গত ৩১ মার্চ মঙ্গলবার রাত ৮টায় মসজিদে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন শাহেদ। কিন্তু মসজিদে যাওয়ার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও শাহেদ ফিরে না আসায় তিনিসহ পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পরদিন শাহেদের সন্ধানে সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহেদের মা শাহিনা আক্তার পলি। কিন্তু নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও এখনো শাহেদের খোঁজ না মেলায় অজানা উদ্বেগ ও বিপদের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। এই অবস্থায় প্রশাসনের সহায়তা চেয়েছেন এই দম্পতি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, নিখোঁজ ওই কিশোরের পরিবার থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বেশ কয়েকটি প্রতারক চক্র মোবাইলে ফোন করে নিখোঁজ শাহেদকে ফিরিয়ে দেওয়ার নামে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে বলা হয়েছে। নিখোঁজ শাহেদকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

মাইকিং করে চা-কফির মূল্যবৃদ্ধি, এবার চায়ের চুমুকে কাটছাঁট শ্রমজীবী মানুষের

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ

রাজশাহীতে ফুয়েল অ্যাপ চালু, পাঁচ দিনে একবার নেওয়া যাবে তেল

ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

ঈদুল আজহার আগে বিসিসির ৬ শতাধিক ভবনের নকশা অনুমোদনের নির্দেশ

মৃত্যুর ১০ দিন পর দেশে এল প্রবাসী রুহুল আমিনের লাশ

চাঁদপুরে বৈশাখে পান্তা-ইলিশ নয়, মেনুতে ভিন্ন আয়োজন

রাবিতে তল্লাশি-কাণ্ডে হলের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ

ফুল বিজুতে উৎসবের ঢেউ পাহাড়ে

বগুড়ায় চলন্ত বাসে আগুন, প্রাণে বেঁচে গেলেন যাত্রীরা