হোম > সারা দেশ > গাইবান্ধা

নাশতার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা দায়ের

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নাশতার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সৈয়দ আলী (৫২) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর বাবা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যবসায়ী।

মো. সৈয়দ আলী উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। তিনি বেলকা বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী ও বেলকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে পুলিশ ব্যাপক তৎপর আছে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত সৈয়দ আলী ওই শিশুটিকে বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন। বাড়িতে কেউ না থাকায় নাশতা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ঘরে নিয়ে যান সৈয়দ আলী। এরপর শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে রাতে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাই, তিনজনকে কারাদণ্ড

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ও ওভারব্রিজে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কমলগঞ্জ উপজেলা যুবদল সদস্যসচিব বহিষ্কার

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

বৃদ্ধকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু