হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে আড়তে মিলল জেলিযুক্ত ৪৫ মণ চিংড়ি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে জেলিযুক্ত ৪৫ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার দেররা মাছের আড়তে যৌথ অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেররা আড়তে আজ ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়তের সামনে বক্সে থাকা ১ হাজার ৮০০ কেজি বা ৪৫ মণ জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। কেউ এগুলোর মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে জব্দ চিংড়িগুলো কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি