হোম > সারা দেশ > ঢাকা

৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

সৌদি আরবে ইয়াবার চোরাচালান করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদুল ইসলাম নামের এক যাত্রী ধরা পড়েছেন।

বিমানবন্দরের সি-২ বোর্ডিং ব্রিজে নিরাপত্তা তল্লাশির সময় আজ সোমবার (৯ মার্চ) সকালে তাঁকে আটক করেন আনসার সদস্যরা। আটককালে তাঁর কাছ থেকে ৪ হাজার ৩৬৪টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

আটক হওয়া ওই যাত্রী ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি বিমানে করে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।

এ বিষয়ে আনসার সদর দপ্তরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিক-উজ্জামান সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আশিক-উজ্জামান জানান, বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় সৌদি আরবগামী সাইদুল ইসলাম নামের এক যাত্রীকে ৪ হাজার ৩৬৪টি ইয়াবাসহ আটক করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশিক-উজ্জামান বলেন, আটক হওয়া সাইদুল ইসলাম একটি বেসরকারি ফ্লাইটে সৌদি আরবে যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। হেভি লাগেজ গেট-৪ দিয়ে প্রবেশের পর তিনি নির্ধারিত কাউন্টারের ‘সি’ সারিতে চেক ইন সম্পন্ন করেন। পরে বোর্ডিং ব্রিজ নম্বর সি-২-এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির জন্য উপস্থিত হন। একপর্যায়ে স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহি শামীম রেজা ব্যাগটি সন্দেহজনক মনে করলে সিভিল সিকিউরিটি সদস্য হিজবুল বাহারকে র‍্যান্ডম তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবাসদৃশ বস্তু পাওয়া যায়।

পরে আনসার সদস্য শামীম রেজা এবং সিকিউরিটি সুপারভাইজার মোর্শেদা বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে এভসেক কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গণনা করে মোট ৪ হাজার ৩৬৪টি ইয়াবা পান।

পরে এয়ারলাইনস কর্তৃপক্ষ উক্ত যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে এবং এভসেক কর্তৃপক্ষ তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়

বইমেলায় ভিন্ন রকম ইফতার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ট্রেনে উঠে ৮ মাস নিখোঁজ শিশু আবদুল্লাহ, অতঃপর...

টাঙ্গাইলে শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই: ২ জন কারাগারে

রাজশাহীতে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নোয়াখালী খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার