হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে মার্কেট ভাঙচুর, রাস্তায় আগুন

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

রিকশাচালককে হত্যার গুজবে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের স্কয়ার শপিংমলে ভাঙচুর রিকশাচালকেরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় একজন রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে মার্কেট ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। সোনারগাঁও জনপথ রোডের একটি মার্কেটের নিরাপত্তা কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্কের জেরে বিক্ষুব্ধ রিকশাচালকেরা এ ঘটনা ঘটায়। তবে কোনা রিকশাচালককে হত্যার বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের স্কয়ার শপিংমলে গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রিকশাচালককে হত্যার গুজবে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের স্কয়ার শপিংমলে ভাঙচুর রিকশাচালকেরা। ছবি: আজকের পত্রিকা

রিকশাচালকের মৃত্যু গুজবটি মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শত শত রিকশাচালক জড়ো হয়ে ওই মার্কেটে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায়। এ সময় মার্কেটের সামনের জনপথ রোডে আগুন লাগিয়ে তারা বিক্ষোভ করে।

বিক্ষুব্ধ রিকশাচালকদের অভিযোগ—স্কয়ার শপিং মলের নিরাপত্তা কর্মীরা মার্কেটের ভেতরে এক রিকশাচালককে আটকে রেখেছে। তারা ওই রিকশাচালককে পিটিয়ে মেরে ফেলেছে। যদিও কেউ ওই রিকশাচালকের পরিচয় জানাতে পারেনি।

এদিকে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যোগ দেন।

ভাঙচুর-হামলার ঘটনা জানতে পেরে স্থানীয় (ঢাকা-১৮ আসন) সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে ঘটনাস্থলে গিয়ে রিকশাচালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে দেখা যায়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ গতকাল দিবাগত রাত ৩টায় আজকের পত্রিকাকে বলেন, উত্তেজিত রিকশাচালকেরা মার্কেট ভাঙচুর করেছে।’

রিকশাচালককে হত্যার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওসি রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি গুজবও হতে পারে। আমরা এখন পর্যন্ত এমন কিছু পাইনি।’

জঙ্গলে পড়েছিল ৯৫ বস্তা চাল

কুমিল্লায় মিক্সার ট্রাকের ধাক্কায় আহত আনসার সদস্যের মৃত্যু

মুরগি ছিনতাইয়ের অভিযোগের পর ছাত্রদল নেতাকে বহিষ্কার

কম পরিশ্রমে বেশি লাভের পরও শরণখোলায় কমেছে কলাইয়ের চাষ

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, ২ মাসেই প্রাণ গেছে ১০ জনের

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

শহীদ জিয়া শিশুপার্ক: ইজারা নেওয়া পার্ক মিলেমিশে দখল বিএনপি-জামায়াতের

যশোর-২: পরাজিত এমপি প্রার্থীকে নিয়ে বিএনপিতে উত্তাপ

সরকারি খাল খননে বাধা, বিপাকে কৃষক

ঈদযাত্রা: ভোগাবে দুই মহাসড়ক