হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বুধবার সকাল ১১টা ৪২ মিনিটে হাসপাতালের ১৫তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর কলাবাগানের গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।‎

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ‎ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।‎

‎তিনি আরও জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।‎

ফায়ার সার্ভিস এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, ১১টা ৪২ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে ১১টা ৫২ মিনিটে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। এ সময় হাসপাতালের ১৫ তলা ভবনের ছয় এবং সাত তলায় সামান্য ধোঁয়া ছিল।

বার্তায় আরও জানানো হয়, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। বৈদ্যুতিক জটিলতায় কিছুটা ধোঁয়া হয়েছিল। আর কোনো সমস্যা নেই।

‎এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ

রংপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ-পাল্টাপাল্টি ধাওয়া

কলমের মতো দেখতে মারাত্মক অস্ত্র ‘পেনগান’ উদ্ধার কেরানীগঞ্জে

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

তেলের অপেক্ষায় ট্রাক্টরের দীর্ঘ লাইন, বিপাকে গাংনীর চাষিরা

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি

রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

বগুড়ায় যুবককে হত্যা: চট্টগ্রাম থেকে পাঁচ আসামি গ্রেপ্তার