হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে বাসার পার্কিং থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকার গাড়ি উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উদ্ধার করা গাড়ি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের একটি আবাসিক ভবনের পার্কিং থেকে অভিনব কায়দায় চুরি করা বিলাসবহুল জিপ গাড়িসহ মো. সাইমন (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ডিসি পার্কের সামনে থেকে গাড়িটি উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার পুলিশ।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডবলমুরিং থানায় এক সংবাদ সম্মেলন করে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাইমন নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাবুনগর এলাকার আব্দুর রবের ছেলে। চট্টগ্রাম নগরীতে তিনি ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একটি ভবনের পার্কিং থেকে ‘নিশান এক্সট্রেইল’ ব্র্যান্ডের একটি জিপ গাড়ি চুরির অভিযোগে পরদিন সকালে ডবলমুরিং থানায় মামলা করেন গাড়িটির মালিক।

মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িটি ওই ভবনের পার্কিংয়ে রেখে বাসায় যান গাড়ির মালিক। সকালে গাড়িটি চুরির বিষয়ে জানাজানি হয়।

নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় থানায় মামলার পর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত মো. সাইমন নামের একজনকে শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁর তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন ডিসি পার্ক এলাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল ‘নিশান এক্সট্রেইল’ গাড়িটি উদ্ধার করা হয়।

ডিসি বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তার সাইমন একজন পেশাদার চোর। তাঁর বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আগের মামলা রয়েছে।

সরকারি টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: কর্মকর্তা-কর্মচারীদের আইনমন্ত্রী

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

ডেমরায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুজন আটক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৬, বেঁচে আছে শুধু ৩ শিশু-কিশোর