হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগনে গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই ব্যক্তি মামা-ভাগনে বলে জানা গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তিরা হলো ময়মনসিংহের ভালুকা উপজেলার ভাটাজোর গ্রামের মো. নাজমুল (২৫) এবং তাঁর ভাগনে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের শাকিব (১৭)।

আর ভুক্তভোগী শিশুটি একটি মাদ্রাসার ছাত্রী। তার মা-বাবা দুজনেই পোশাক কারখানায় চাকরি করেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, কাজের কারণে তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই বাইরে ছিলেন। গতকাল রাত ১০টার দিকে মেয়ে একাই বাসায় ছিল। অভিযুক্ত ব্যক্তিরা ওই সময় ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের দুজনকে আটকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাঁরাও অফিস থেকে বাসায় আসেন।

শিশুটির মা বলেন, ‘এর আগেও মেয়ে আমাকে বিষয়টি জানায়। তাৎণিকভাবে আমি অভিযুক্ত নাজমুলের স্ত্রীকে জানাই। তবুও হায়েনা আমার শিশুকন্যার ওপর অমানুষিক নির্যাতন করে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

শ্রীপুর থানার পরিদর্শক সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা দুজন আপন মামা-ভাগনে। ইতিমধ্যে এ ঘটনায় দলবদ্ধ ধর্ষণের মামলা হয়েছে। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ভুক্তভোগী শিশুশিক্ষার্থীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ মামলার আসামি ধানের শীষের প্রচারে

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ইউএনও বরখাস্ত

এনসিটি ইজারার বিরুদ্ধে আন্দোলনকারী বন্দরের আরও ১২ কর্মচারীকে বদলি

গাজীপুরে নারী ব্যবসায়ীকে খুন: ছাত্রদল নেতা কারাগারে

ভুয়া তথ্যে পালালেন হত্যা মামলার আসামি, ব্রাহ্মণবাড়িয়া কারাগারের ডেপুটি জেলারসহ ৮ জন বরখাস্ত

কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২

বিএনপির কেন্দ্রীয় নেতা সমীরণ দেওয়ানকে বহিষ্কার

রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার

ভুয়া সংগঠনের নামে বাড়ি ‘দখলের’ চেষ্টা, উচ্ছেদ করলেন বিএনপি নেতা

সাতক্ষীরা নাগরিক ঐক্যের সভাপতিসহ ২১৭ জন বিএনপিতে