হোম > সারা দেশ > যশোর

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী মুন্নীকে শোকজ

যশোর ও চৌগাছা প্রতিনিধি

সাবিরা সুলতানা মুন্নী। ছবি: সংগৃহীত

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে পৃথক দুটি শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আজ মঙ্গলবার কমিটির প্রধান গোলাম রসুল স্বাক্ষরিত শোকজে ২৯ জানুয়ারি সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তাঁর বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর বিধি ১৫(গ) ও ১৫(ঘ) এবং বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শনে রঙিন ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগ যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(গ)(ঙ) বিধির লঙ্ঘনের শামিল হিসেবে উল্লেখ করা হয়েছে।

চৌগাছা ও ঝিকরগাছা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ অতিসত্বর জারিপূর্বক ও জারির প্রতিবেদন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে সাবিরা সুলতানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘রঙিন পোস্টার ও ব্যানারগুলো অনেক আগের। বিএনপি বৃহৎ দল, অনেক কর্মী–সমর্থক। পূর্বে দল ও আমার প্রতি ভালোবাসার জায়গা থেকে নিজ নিজ উদ্যোগে এগুলো টাঙিয়ে ছিল। সেটা আমার জানার বাইরে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যখন এসব পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দিয়েছিল; তখন থেকে আমি প্রতিনিয়ত নেতা কর্মীদের সরানোর নির্দেশ দিচ্ছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু শোকজ করেছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই জবাব দেব।’

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রকৃত কৃষকদের সার ও বীজ দিতে হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

আগুনে ৪৬ জনের মৃত্যু: বেইলি রোডের ব্যবসায়ী ২২ জনের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র

পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন, ২৪ দিন পর মিলল কঙ্কাল

ঘাটে ফেরি নেই, তবু এগোচ্ছিল নদীতে তলিয়ে যাওয়া ট্রাকটি

চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

বগুড়ার সেই আলাল শেখ মারা গেছেন

পঞ্চগড়ে ট্রাংকে করে তেল সরিয়ে নেওয়ার চেষ্টা, স্থানীয়দের হাতে জব্দ

রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু