হোম > সারা দেশ > পাবনা

ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, ধরে পিটুনির পর দেখা গেল সেটি খেলনা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় চাঁদাবাজির অভিযোগে আটক সুজন ও রাজীব। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ীর মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই যুবক আটক হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গতকাল সোমবার রাতে উপজেলার কাশিনাথপুর বাজারে চালপট্টির খান রাইস মিলের মালিক সামসুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায় করতে গিয়ে তাঁরা ধরা পড়েন।

আটক যুবকেরা হলেন উপজেলা করমজা ইউনিয়নের পুন্ডিরিয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে সুজন (২২) ও বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)। তাঁদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সময় উপস্থিত জনতা চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি