হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবনে মধু সংগ্রহের অভিযোগ, ৭ মৌয়াল আটক

সাতক্ষীরা প্রতিনিধি

মৌচাক। ছবি: সংগৃহীত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মধু সংগ্রহের অভিযোগে সাত মৌয়ালকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার বিকেলে আটক করে শনিবার তাঁদের সাতক্ষীরা বন আদালতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের মাজেদ গাজী (৬১), হযরত আলী গাজী (৫০), মাকছুদুল গাজী (৫৭), মুকুল গাজী (৪৫), আব্দুল মান্নান (৫০), ফারুক হোসেন (৩৬) ও আসাদুল ইসলাম (৫২।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, অভয়ারণ্যে প্রবেশ করে মধু সংগ্রহের সময় তাঁদের হাতেনাতে আটক করেন বন বিভাগের সদস্যরা। আটকের সময় তাঁদের কাছ থেকে মধু সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক মৌয়ালদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সড়কজুড়ে চাঁদার হাট ২ লাখে ‘ম্যানেজ’ ওসি

মানব পাচার মামলায় শাস্তি ৫ শতাংশের

সিরাজদিখানে নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

কুমিল্লায় মধ্যরাতে মহাসড়কে চার্জার লাইট জ্বালিয়ে চলছে দুই গ্রামের সংঘর্ষ

টাঙ্গাইলে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ২ কিশোর নিহত

রাজনীতি–অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজি আবার অভ্যুত্থান ঘটাতে পারে: পরিবেশ মন্ত্রী

এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

যশোর গণহত্যা দিবস: শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ

বগুড়ায় নিজ ঘরে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া: হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগী চিকিৎসাধীন