হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরাবরের মতো এবারও রাজশাহীর হজরত শাহ মখদুম রূপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপোশ (র.) দরগা মসজিদে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ মার্চ অনুষ্ঠিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাতের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। ঈদের দিন নামাজের আগে মুসল্লিদের সঙ্গে সেখানে শুভেচ্ছা বিনিময় করবেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

জেলা পর্যায়ের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতর উদ্‌যাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীর অন্য ঈদগাহগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

পাটুরিয়া–দৌলতদিয়া ঘাটে নৌযান চলাচল শুরু

জামালপুরে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ইবিতে বরখাস্ত ১৯ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর শাস্তি মওকুফ

চট্টগ্রামে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, চাচি আটক

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জে দুদকের মামলায় গ্রেপ্তার পরিবেশ অধিদপ্তরের কর্মী

ডিজেল-সংকট: সাগরে মাছ ধরতে না পারায় ঈদ আনন্দ নেই উপকূলীয় জেলেদের

ঈদের কেনাকাটার কথা বলে প্রেমিকাকে নিয়ে গলায় আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু