হোম > সারা দেশ > পটুয়াখালী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুমকীতে ঈদের জামাত, অংশ নিলেন শতাধিক মুসল্লি

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি 

দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি জামে মসজিদে আজ সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও পটুয়াখালীর দুমকী উপজেলার একটি গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মনিরুল ইসলাম।

আয়োজকেরা জানান, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে তাঁরা কয়েক বছর ধরে ঈদের জামাতের আয়োজন করে আসছেন। এবারও প্রায় ১০০ জন মুসল্লি জামাতে অংশ নেন। আগে ঈদের জামাত আয়োজনের জন্য থানার অনুমতি নিতে হলেও এখন মোবাইল ফোনে অবহিত করলেই হয় বলে জানান তাঁরা।

স্থানীয় মুসল্লি সাব্বির আহমেদ বলেন, ‘৩৫ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।’

আয়োজক কমিটির সদস্য জালাল আহমেদ তালুকদার বলেন, ‘ওআইসিসহ বিশ্বের বেশির ভাগ মুসলিম আজ ঈদ উদ্‌যাপন করছেন। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে তাঁর দেখানো পথেই ঈদ পালন করছি।’

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ফটিকছড়িতে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কুমিল্লা বাসস্ট্যান্ডে ৩টি বাসে আগুন

ভুয়া পুলিশ পরিচয়ে তেল সংগ্রহের চেষ্টা, যুবককে জরিমানা

মহাসড়কের ওপর গড়ে ওঠা পাঁচ শ অবৈধ দোকানপাট উচ্ছেদ

​মানিকগঞ্জের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম আনোয়ারুল হকের ইন্তেকাল

ইটভাটার মাটির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

জুরাইন-দোলাইরপাড় এলাকায় উচ্ছেদ অভিযান, মামলা ও জরিমানা

মায়ের ওপর অভিমানে ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ফুয়েল পাস তেল পেয়ে স্বস্তিতে রাণীশংকৈলের চালকেরা

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রতিরোধে মনোযোগ দিতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী