হোম > সারা দেশ > রাঙ্গামাটি

পার্বত্য অঞ্চলে সমতার ভিত্তিতে উন্নয়ন ত্বরান্বিত করা হবে: দীপেন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি 

আজ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। আমরা এখন নিজেদের জনগণের শাসক নয়, বরং জনগণের সেবক মনে করি।’ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো বৈষম্য ছাড়াই সমতার ভিত্তিতে এলাকাভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।’

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, ‘এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মিলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

সভায় উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকেরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা, প্রাতিষ্ঠানিক অনিয়ম, সরকারের উন্নয়ন পরিকল্পনার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, বিএনপির রাঙামাটি সভাপতি দীপন তালুকদার দীপু, সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ আরও অনেকে।

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

হোমনায় তিন খুন: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে পরিদর্শককে গুলির ঘটনায় গ্রেপ্তার ৪

মুগ্ধতা ছড়াচ্ছে অযত্ন-অবহেলায় বেড়ে ওঠা ভাঁটফুল

ভালুকায় ট্রাকের ধাক্কায় পৌর ছাত্রদল নেতা নিহত

নির্ধারিত সময়ে অফিস না খোলা: সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে অনিয়ম, ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

টঙ্গিবাড়ীতে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ

রামপুরা হত্যাকাণ্ড: আরও প্রমাণ দাখিলে সময় চায় প্রসিকিউশন, রায় হলো না আজ

ঝালকাঠিতে গভীর রাতে পুড়ল ৬ দোকান