হোম > সারা দেশ > চাঁদপুর

বিশৃঙ্খলা করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি শেখ ফরিদ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর মডেল থানা। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন-পরবর্তী বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত (এমপি) সংসদ সদস্য (বিএনপি) শেখ ফরিদ আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালে এবং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীসহ পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শহরের ওয়্যারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লুৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন ব্যাপারী (২৬) এবং ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০)। এ ছাড়া রাতেই ওয়্যারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামের আরও দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কচুয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

বাবা-মায়ের চোখের সামনে ঝরে গেল ছোট্ট সোহার প্রাণ

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

নতুন সরকারে কিশোরগঞ্জ পেতে পারে দুই মন্ত্রী

দাঁড়িপাল্লার নির্বাচনে অংশ নেওয়ায় পাবনায় হামলা-লুটপাটের অভিযোগ

ভালোবাসা দিবসে জাঁকজমক আয়োজনে প্রিয় শিক্ষককে বিদায়

যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন

আসন্ন সরকারের কাছে উদীচী-ছায়ানট-গণমাধ্যমে হামলার দ্রুত বিচার দাবি

কাঠালিয়ায় জামায়াত সমর্থকদের বাড়ি ও ব্যবসায় হামলা-ভাঙচুর

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু