হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেডডুবি, বাঁশ ধরে সমুদ্রে ভাসছিলেন ৭ নাবিক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাঁশ ধরে সমুদ্রে ঘণ্টাখানেক ভেসে থাকা সাত নাবিক ও স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় নৌযানটিতে থাকা সাত নাবিক ও স্টাফ জীবনরক্ষাকারী জ্যাকেট গায়ে দিয়ে সমুদ্রে লাফিয়ে পড়েন। তাঁরা একটি বাঁশের বোঝা ধরে প্রায় এক ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন। পরে কুমিরা-গুপ্তছড়া পথের একটি যাত্রীবাহী নৌযান তাঁদের উদ্ধার করে।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ওয়ালি উদ্দিন আকবর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের মাঝেরঘাট থেকে পাথরবোঝাই করা বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেল হয়ে ভোলার দিকে যাচ্ছিল। চ্যানেলের মাঝামাঝি যাওয়ার পর উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। পরে খবর পেয়ে যাত্রীবাহী একটি নৌযানের মাধ্যমে বাল্কহেডের সাত নাবিক ও স্টাফকে উদ্ধার করে উপকূলে আনা হয়। তাঁরা সুস্থ ও স্বাভাবিক আছেন।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী