হোম > সারা দেশ > মৌলভীবাজার

নিখোঁজের কয়েক ঘণ্টা পর খাল থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

শাহিন মিয়া। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর শাহিন মিয়া (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় উপজেলার গয়ঘর এলাকায় একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন মিয়া রায়পুর গ্রামের বাসিন্দা ও মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘কী কারণে শাহিন মিয়ার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

নাশতার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা দায়ের

জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক, ট্রাক জব্দ

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু

মাকে হত্যার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ভুয়া মাদ্রাসার নামে ত্রাণের চাল লোপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস ভাঙচুর

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা