হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংবিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‍্যাগিং ও বুলিংবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোচ্চার টর্চার ওয়াচ ডট বাংলাদেশ ববি শাখার উদ্যোগে আজ রোববার এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে লেখাপাড়া করবে। আমাদের আহ্বান ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। তাহলেই ক্যাম্পাসে র‍্যাগিং ও বুলিং হবে না। ছাত্র-ছাত্রীরা প্রথম বর্ষে ভর্তি হয়ে শেষ বর্ষে নিরাপদে বাড়ি ফিরবে।

সোচ্চার টর্চার ওয়াচ ডট বাংলাদেশের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রেসিডেন্ট মুকুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ববি শিক্ষার্থী হাফেজ জাহিদ হাসান, তামিম ইকবাল রাজু, ফোরকান আলী ও মো. মুসা প্রমুখ।

সংগঠনের প্রেসিডেন্ট মুকুল আহমেদ বলেন, ‘আমি নিজেও এ ক্যাম্পাসে নির্যাতনের শিকার হয়েছি।’

হাম আক্রান্তদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেলে নতুন আইসোলেশন ওয়ার্ড

নওগাঁয় বেড়েছে হামের প্রাদুর্ভাব, চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ

হত্যা মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম

‘অন্তর্বর্তী সরকার টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব’

সুন্দরবনে বনদস্যু বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

টঙ্গিবাড়ীতে লবণ ছিটিয়ে আলু নষ্ট, কৃষকের আহাজারি

সুনামগঞ্জে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

শ্রীমঙ্গলে নিখোঁজের ২ দিন পর কিশোরের লাশ উদ্ধার

কুমিল্লায় কুপিয়ে ও পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

ই-ভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার অর্থ পাচার মামলা