হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে প্রধান শিক্ষক রতনের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি

শরীয়তপুর প্রতিনিধি

বিচার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল আমীনের রতনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্কুলসংলগ্ন ভোজেশ্বর-বিঝারী সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকেরা অংশ নেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নড়িয়া উপজেলার উপসী এলাকায় শিক্ষক নুরুল আমিন রতনকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে।

শিক্ষক নুরুল আমিন রতন নড়িয়া উপজেলার নশাসন এলাকার বাসিন্দা এবং নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

স্বজনদের অভিযোগ, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদার এ হামলায় জড়িত। হামলায় নুরুল আমিনের ডান হাত ভেঙে গেছে। শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নুরুল আমীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মিজানুর রহমান সিকদার বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। রাজনৈতিক উদ্দেশ্যে আমার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।’

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মামলা করলে সহযোগিতা করা হবে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিবিএর তিন নেতাকে নিয়ে ‘নমনীয়’ কর্তৃপক্ষ

নির্ধারিত দামে মিলছে না সার, বাড়ছে খরচ

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

তিতাসের অর্থে নসরুল হামিদের প্রতিষ্ঠানের গ্যাস-সংযোগ

পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

রায়েরবাজারে রাস্তায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নির্বাচনী সহিংসতা: পুরুষশূন্য ঝিনাইদহের দুই গ্রাম

হেলে পড়া পাঁচতলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস