হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে এনসিপির ‘প্রচারণা ক্যারাভান’-এর যাত্রা শুরু, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বার্তা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ‘প্রচারণা ক্যারাভান’ উদ্বোধন করেছে এনসিপি। ছবি: আজকের পত্রিকা

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন করতে জয়পুরহাটে ‘প্রচারণা ক্যারাভান’ উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের পাঁচুর মোড়ে এনসিপি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এবং জাতীয় ছাত্রশক্তির সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণভোট জনগণের সরাসরি মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ, সুশাসন ও গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তাঁরা।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু বলেন, ‘প্রচারণা ক্যারাভান জেলার বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে সাধারণ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেবে। ভোটের আগপর্যন্ত এই কার্যক্রম চলবে। এর মাধ্যমে জনগণের মধ্যে গণভোট নিয়ে সচেতনতা বাড়বে বলে আমরা আশাবাদী।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হোসেন রনজু। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু। এতে উপস্থিত ছিলেন এবি পার্টির সভাপতি অধ্যক্ষ সুলতান মো. শামসুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহরের আমির মাওলানা সাইদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি গোলাম মর্তুজা, এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও জুলফিকার আলী ভুট্টো, সদস্য মনির জামান, মুকুল হোসেন ও মোছা. শাহনাজ পারভীন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ শাকিল, সদস্যসচিব মো. রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম সদস্যসচিব নাফি রহমানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

উদ্বোধন শেষে প্রচারণা ক্যারাভ্যানটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব

নওগাঁয় ভিডিও করাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি থেকে বহিষ্কার হয়ে মিষ্টি বিতরণ, ভিডিও ভাইরাল

শ্রমিক সন্তানদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী উঠে আসুক: শফিকুর রহমান

ফেনীতে ছাত্রদল–ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ, উত্তেজনা

৫০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট উত্তরণে জাতীয় ঐকমত্যের আহ্বান

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

সিলেটের হাওরে লন্ডনপ্রবাসীর পোড়া লাশ উদ্ধার

ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত