হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনী নিরাপত্তায় চট্টগ্রামে যান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে চট্টগ্রামে মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব, পিকআপ ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রযোজ্য হবে। মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব, পিকআপ ও ট্রাক চলাচল ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবা, ওষুধ, স্বাস্থ্যসেবা, সংবাদপত্র, বিদেশি ও দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন, বিটিআরসি ও সরকারি লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ সংস্থার যানবাহন নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল চলাচল করতে পারবে।

তবে চট্টগ্রাম বন্দর ছাড়াও আন্তজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

পেছাচ্ছে না অমর একুশে বইমেলা

শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ ছাত্রদল নেত্রী আটক

ঝালকাঠিতে যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমের জামিন

কুয়েটের ২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম বন্দর: নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন শ্রমিকনেতারা

সিরাজগঞ্জে অটোভ্যান উল্টে নিহত ১

১১ দলের প্রার্থীদের মধ্যে ব্যাংক ডাকাত, চাঁদাবাজ-মামলাবাজ নেই: শফিকুর রহমান

সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জালিয়াতির আশঙ্কা নেই: মির্জা ফখরুল