হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর প্রতিনিধি 

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা দিতে না পারায় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে পাওনা টাকা দিতে না পারায় শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পর দিন আজ বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন কয়েক দফা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ লোক আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশের লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা দিতে না পারায় রাতে আরস মিয়ার লোকজন শাহজাহান মিয়ার বাবা নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে রাতে গ্রামে উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকালে তারা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

‘আমার বাবাকে ফিরিয়ে দেন, তাকে ছাড়া একটুও ভাল্লাগে না আমার’

চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দ্বিগুন মূল্যে পোশাক বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

কারাগারে অসুস্থ ভারতীয় নাগরিক, হাসপাতালে মৃত্যু

টঙ্গীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ছিনতাইকারীর পায়ের রগ কেটে দিল জনতা

চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

ববিতে গোপনে ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, শিক্ষার্থীর বিচার দাবিতে বিক্ষোভ

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

যুগলকে গাছের সঙ্গে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল