হোম > সারা দেশ > যশোর

শার্শায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

বেনাপোল(যশোর) প্রতিনিধি

উদ্ধার করা অস্ত্র ও মাদক। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫টি গুলি এবং ৪০ বোতল মাদকজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শার্শা উপজেলার কায়বা গ্রামের সীমান্তবর্তী একটি মাঠ থেকে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করে যশোর ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

২১ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, কায়বা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদক পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হলে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫টি গুলি ও ৪০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কোনোভাবেই অস্ত্র, মাদক বা অন্যান্য চোরাচালানের পণ্য সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ভারত থেকে অবৈধ অস্ত্র পাচারের চেষ্টা বেড়েছে। তবে বিজিবির কঠোর নজরদারির ফলে আগের তুলনায় অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

নেত্রকোনায় চার ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন

ধানের শীষের এক সমর্থক আরেক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ

ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার

ধামইরহাটে ৫৩ ভোটকেন্দ্রের ৩৭টি ঝুঁকিপূর্ণ

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ভোটের আগে ঘরমুখী মানুষের ঢল, ট্রেনের ছাদও ভরপুর

ভোট দিতে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকেরা, গাজীপুর মহাসড়কে যানজটে ভোগান্তি

রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষ, নিহত ২

ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের দোকানে অগ্নিসংযোগ

ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুটপাট