হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে গাড়িচালক নিহত, দগ্ধ ৭

ময়মনসিংহ, প্রতিনিধি

ফায়ার সার্ভিসের সদস্যরা ফিলিং স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে একটি ফিলিং স্টেশনে আগুন লেগে একজন নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ হয়েছেন আরও ৭ জন।

ফিলিং স্টেশনে পুড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: আজকের পত্রিকা

আজ সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারসন সেন্টারে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, দ্বগ্ধ ৭ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে হয়েছে। অগ্নিকাণ্ডে হিমেল নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। তবে, নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারসন সেন্টারে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসবাহী একটি ট্যাংক লড়ি থেকে স্টেশনে গ্যাস আনলোড করার সময় এ ঘটনা ঘটে। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাম্পটির পুরো যন্ত্রাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি তিনটি দোকান, একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়েছে।

কলাপাড়ায় গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের নিচে মিলল বৃদ্ধের রক্তাক্ত লাশ

চাঁদাবাজ আমার দলের নেতা-কর্মী হলেও গ্রেপ্তার করতে হবে: হুইপ বকুল

বরিশাল সিটি করপোরেশন: ঈদের আগেই উৎসব ভাতার দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ

সুন্দরবনের ডাকাত দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত

ইবি শিক্ষিকা হত্যা: দিন যত যাচ্ছে, আমরা হতাশ হচ্ছি—বললেন বাবা ও স্বামী

আস্ত ছাগল গিলে লোকালয়েই পড়ে ছিল সুন্দরবনের অজগর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

খুলনায় খাবার খেয়ে অসুস্থ ৪ পরিবারের ২০ সদস্যসহ ২২ জন