হোম > সারা দেশ > খুলনা

মৌলভীবাজারে রিকশা দিয়ে ভোটার আনছেন প্রার্থীরা, লাঙ্গল-শাপলা কলির এজেন্ট নেই বিভিন্ন কেন্দ্রে

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বিভিন্ন কেন্দ্রে ভোটার আনার জন্য রিকশা দিয়েছেন প্রার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার আনতে অনেক প্রার্থী রিকশা দিচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়ছে। বিএনপি ও জামায়াতের প্রার্থীদের এজেন্ট থাকলেও অনেক কেন্দ্রে লাঙ্গল ও শাপলা কলির প্রার্থীরা এজেন্ট দেননি।

সরেজমিনে সকাল সাড়ে ৮টায় মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, প্রথম ১ ঘণ্টায় ১০০টি ভোট ও পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২৩টি ভোট ও দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৭ ভোট পড়েছে।

কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনা দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। বিশেষ করে ওই আসনের ধানের শীষ, রিকশা ও ফুটবল প্রতীকের প্রার্থীরা ভোটারদের রিকশা দিয়ে কেন্দ্রে আনছেন, যাতে ভোটারের উপস্থিতি বাড়ে।

আহমদ মিয়া, সাহেদ আলী নামের দুজন ভোটার বলেন, ‘অনেক দিন পর ভোট দিতে আসলাম। বাড়ি থেকে রিকশা দিয়ে আমাদের আনা হয়েছে। সকালে লাইনে দাঁড়োনো লাগবে না, এ জন্য সকাল সকাল ভোট কেন্দ্রে এসে ভোট দিলাম।’

এই আসনে ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, রিকশা প্রতীকের প্রার্থী শেখ নূরে আলম হামিদী, শাপলা কলির প্রীতম দাশ, লাঙ্গল প্রতীকের জাহিদ আহমেদ জরিফ, ফুটবল প্রতীকের মহসিন মিয়া মধু। তবে লাঙ্গল ও শাপলা কলির প্রার্থীদের এজেন্ট দেওয়া হয়নি বিভিন্ন কেন্দ্রে।

দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘আমার এই ভোটকেন্দ্র মোট ভোটার ২ হাজার ৩৬৫ জন। প্রথম ১ ঘণ্টায় ৬৭টি ভোট পড়েছে।’

পোস্টাল ভোট দেওয়ার পরও কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা, স্কুলশিক্ষককে জরিমানা

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

চোখে আলো নেই, তবু ভোটের পথে জোলেখা

ভোটকেন্দ্র এলাকায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ

ঢাকা–১৫: ‘অনেক দিন পর সুষ্ঠু ভোটের সুযোগ’, মিটেছে ‘পিপাসা’, ভোটকেন্দ্রে স্বস্তি ও প্রত্যাশা

চট্টগ্রাম-৫: এক কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৯৮ ভোট কাস্ট

জনগণের রায় মাথা পেতে নেব, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব: এসএম জাহাঙ্গীর

ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা

কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক

ঢাকা-১৪: বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে ভোটার উপস্থিতি