হোম > সারা দেশ > ঢাকা

ভোলার দুর্গম এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে: নৌবাহিনীর প্রধান

ভোলা প্রতিনিধি

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ছবি: আজকের পত্রিকা

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচনে ভোলার দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চল এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেসব এলাকায় জরুরি প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ভোলার মাঠপর্যায়ের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনীর প্রধান উপকূলীয় এ দ্বীপ জেলার বিভিন্ন এলাকা ও ভোলা কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ ছাড়া তিনি স্থানীয় বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, সাধারণ মানুষ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করাই সবার প্রধান দায়িত্ব। এর জন্য আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের আগে ও পরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেই জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা এর জন্য অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশন যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে, সে জন্য নৌবাহিনী, কোস্ট গার্ড ছাড়াও আনসার-পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।’

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে নৌবাহিনীর প্রধান বলেন, ‘গণমাধ্যমকর্মীরা বিগত সময়ে যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে ও সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের সহযোগিতা করেছেন, আসন্ন নির্বাচনে একইভাবে সঠিক ও সত্য তথ্য তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।’

মতবিনিময় সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ নৌবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাত ১২টার পর যারা গ্রামে ঢোকে, তাদের উদ্দেশ্য ভালো না: শামা ওবায়েদ

মসলা বাটার নোড়া দিয়ে হাত-পা-পিঠে আঘাত করত: আদালতে সেই গৃহকর্মীর জবানবন্দি

জামায়াত নেতার হুমকি, বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টুর জিডি

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন: বাবর

৪ দিন বন্ধ থাকবে পিকনিক ও শুটিং স্পট, হোটেল-রিসোর্ট

উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডিসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপি প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠানে তামিম ইকবাল

সিলেটের এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছে বিএনপি