হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি ভাঙচুর করেন। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে পেট্রলপাম্পে তেল নিতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে তানভীর আহমেদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি ভাঙচুর করেন।

নিহত তানভীর আহমেদ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর জামাদার এলাকার তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী তানভীরকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, তানভীর ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে পেট্রলপাম্পে তেল নিতে গিয়ে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

বৃদ্ধকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

রাস্তায় পড়ে ছিল স্কচটেপ মোড়ানো লাইটার, রিভলবার ভেবে চাঞ্চল্য

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

গাংনীতে লরিবোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

ছাদের পানির ট্যাংকে মিলল ডিজেল, ৭৫০ লিটার জব্দ

টেকনাফে ১ লাখ মিটার অবৈধ জাল জব্দ