হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে কয়েকজন ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুজন নিহত হন।

বিস্ফোরণে গুরুতর আহত হন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)। আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত দুজনের মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, আহত ব্যক্তিরা ককটেল তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশৃঙ্খলা করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি মানিক

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

বড়াইগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষ-গুলি, আহত ১০

ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ ঘিরে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত অন্তত ২০

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি নেতাকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জে দুজনের মৃত্যু: আহতের পরিবারের দাবি পিকনিকে হামলা, পুলিশ বলছে— বোমা তৈরির সময় বিস্ফোরণ

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো তরুণকে

নির্বাচন-পরবর্তী সহিংসতা: বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থকের মৃত্যু

ঝিনাইদহ-৩ আসনে জামানত হারিয়েছেন সারোয়ার হোসেন ও সুমন কবির