হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কক্সবাজারের বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম। তিনি জানান, উখিয়ার কুতুপালং-১ রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কখন বা কী কারণে আগুন লাগে এবং কীভাবে এর সূত্রপাত হয়, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তানহারুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পুরোপুরি নেভানো ও পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে।

পানিতে ডুবেছে আলুখেত লোকসানের শঙ্কায় কৃষক

ভোলার বক্ষব্যাধি ক্লিনিকের এক্স-রে মেশিনই নষ্ট

নগরজুড়ে বর্জ্যের স্তূপ, ভোগান্তিতে পথচারীরা

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে হুমকি, সাংবাদিক কারাগারে

নববধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না তাদের

রামপালে সড়ক দুর্ঘটনার সময় বৃষ্টি ছিল, উভয় গাড়ির গতি ছিল বেশি

পাবনায় চায়ের দোকানে মুখোশধারীদের গুলি, আহত ২

ভালুকায় জুতা তৈরির কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’