হোম > সারা দেশ > ঢাকা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে খালাসের রায় আপিল বিভাগে বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর সাত বছরের দণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে তাঁকেসহ তিন আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।

খালেদা জিয়া ছাড়া বাকি দুই আসামি হলেন—প্রয়াত হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। যা আপিল বিভাগের চেম্বার বিচারপতি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। তারই ধারাবাহিকতায় শুনানি শেষে পৃথক দুই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় ওই মামলা করে দুদক। ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন। পরে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।

রাজশাহীতে পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রি

দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার চেষ্টা, ঢামেকে গৃহবধূর মৃত্যু

খুলনায় ৫টি অস্ত্র, ৯৬টি গু‌লিসহ নারী আটক

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েকজন চিকিৎসক অনুপস্থিত

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

হত্যাকারীদের শাস্তির দাবিতে চার সন্তান নিয়ে রাস্তায় ইবি শিক্ষিকার স্বামী

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

বরগুনায় শাবল দিয়ে গৃহবধূকে হত্যা

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

ভোরে অগ্নিকাণ্ডে তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই