হোম > সারা দেশ > ঝিনাইদহ

সরকারি টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: কর্মকর্তা-কর্মচারীদের আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অফিস, আদালতে কোনো কাজ করতে গেলে যদি আপনার কাছে কোনো টাকা দাবি করে, দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো দেখব। যদি কোনো সরকারি কর্মকর্তার সরকারি টাকায় না পোষায়, তাহলে চাকরি করার দরকার নেই। যদি কারও দল করতে এসে কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন থেকে থাকে, তাহলে তার দল করার দরকার নেই। আমরা দায়িত্ব নিয়েছি এই সমাজব্যবস্থার পরিবর্তন করার জন্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা আইনকে তার গতিতেই প্রয়োগ করব। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন, তাহলে আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাব। ঝিনাইদহের শৈলকুপায় সার নিয়ে একটা বদনাম আছে। কিন্তু ভবিষ্যতে সারের কোনো কালোবাজারি থাকবে না। কঠিন হস্তে দমন করা হবে।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘আপনার চারপাশে যদি মাদকসেবী, মাদক কারবারি—এ রকম কারও সন্ধান পান, তাহলে প্রশাসনকে জানাবেন। তাদেরকে যদি ভরসা না পান, তাহলে আমাকে এসএমএস করে জানাবেন। আগামী ৬ মাসের মধ্যে শৈলকুপা থেকে মাদকের বিষদাঁত আমরা ভেঙে ফেলতে চাই।’

হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি

হাত ও পায়ের পর এবার মাথা উদ্ধার

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

ডেমরায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুজন আটক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড