হোম > সারা দেশ > রাজশাহী

কৃষককে ভেকুতে পিষে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কৃষককে ভেকুর নিচে পিষে হত্যার ঘটনায় গ্রেপ্তার রুহুল আমিন ও রুবেল। ছবি: আজকের পত্রিকা

ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় এক্সকাভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) ও রুবেল হোসেন (৩৮)।

র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‌্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এই অভিযান চালায়। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

গত বছরের ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের বিলে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান বকুল বিলে কৃষকদের জমিতে জোর করে পুকুর কাটতে শুরু করেছিলেন। রাতে কৃষকেরা টের পেয়ে জমি রক্ষায় ওই বিলে নামেন। এ সময় আহমেদ জোবায়েরকে ভেকুর নিচে পিষে হত্যা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে মোহনপুর থানায় পরদিন একটি মামলা করেন নিহত জোবায়েরের বাবা। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জাল ভিসা তৈরি ও মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

গণভোটের পক্ষে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

নাটোরে গুদামে মিলল ১১ হাজার লিটার জ্বালানি তেল, লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ

বেড়ায় অটোরিকশাচালক ফজলুল হত্যার রহস্য উদ্‌ঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

কেশবপুরে ১৫৮ প্রাথমিক স্কুলের মিড ডে মিল কর্মসূচি উদ্বোধন

জ্বালানিমন্ত্রীকে কটূক্তি: আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

৯৯৯-এ কল পেয়ে ৭ হাজার লিটার পেট্রলসহ লরি জব্দ, আটক ৪