বগুড়ার সোনাতলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মূলবাড়ী গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, হঠাৎ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক নদীতীরে মরদেহটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে জানান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।