হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ‘ওপরওয়ালা’ এখন আমি: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা বলেছেন, ‘মনে হচ্ছে, কুষ্টিয়ায় ওপরওয়ালা কেউ নেই, ওপরওয়ালা এখন আমি।’ আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আমির হামজা বলেন, ‘মেডিকেল ও সদর হাসপাতাল নিয়ে আমার কাছে কিছু লিখিত অভিযোগ আছে। আমি জানিয়েছি, এগুলো পাল্টাতে হবে। তারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করেছে এবং মাফ চেয়েছে আর বলেছে, এটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং ওপরওয়ালার দোষ দেয়। মনে হচ্ছে, ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং, যা কিছু হবে, আমাকে জানাবেন।’

এ সময় এই সংসদ সদস্য বলেন, ‘কালো কিছু হাত আছে। এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি, দুই নম্বরি যদি কেউ করতে চায়, সরাসরি বলবেন যে, মাওলানার কাছে টাকা দেওয়া আছে। আপনারা উনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখব।’

আমির হামজা বলেন, ‘আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা আমরা পুনরায় চালু করতে চাই। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয়, সে বিষয়ে আজকে মিটিং ছিল। আমরা দীর্ঘ দুই-আড়াই ঘণ্টা কথা বলেছি। কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করবেন, আগামী কিছুদিনের ভেতরে অন্তত একটা সুখবর শুনতে পারবেন।’ তিনি বলেন, ‘দুইটা বিষয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি। এখন এগুলো লং প্রসেসের (দীর্ঘ প্রক্রিয়া) বিষয়। সাত-আটটা বিষয় সামনে আছে।’

নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

যশোরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৯

নয়াদিয়াড়ী গ্রামে ব্যতিক্রমী ‘জামাই ইফতার’

মোহাম্মদপুরে পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের বিশেষ অভিযান, আটক ২০–২৫

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার