হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গৃহবধূকে (২০) ধর্ষণের দায়ে জামাল খালাসী (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি ভাঙ্গা উপজেলার পুকুরপাড় খালাসী বাড়ির নুরুদ্দীন খালাসীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার একটি দোকান থেকে বাড়িতে ফেরার সময় জামাল খালাসী ও অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁকে ধরে জোর করে একটি ফসলের মাঠে নিয়ে যান। এ সময় তাঁর মুখে গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন জামাল। একপর্যায়ে ওই নারীর চিৎকার শুনে আশপাশ থেকে কয়েক ব্যক্তি গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার পরদিন ওই নারী ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান একই বছরের ১৮ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট। মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে সমাজে বার্তা পৌঁছে যাবে, ধর্ষণের মতো অপরাধ করে পার পাওয়া যাবে না।’

ঘরে উঁকি দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ১

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আটক ১১

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে শ্রমিকদের বিক্ষোভ

রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক, টুঙ্গিপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাঝরাতে মাটিভর্তি ডাম্প ট্রাক জব্দ, ভোরে থানা থেকে উধাও

এস এ পরিবহনের কুরিয়ার গাড়ি থেকে ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আইডিআরএর চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

এবার শতকোটি টাকার ওষুধ আনলেন ডা. আজাদ

বিল মেটাতে না পারায় বাচ্চা বিক্রির চাপ, ক্লিনিককে জরিমানা

টাকা ধার না দেওয়ায় খালাকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলেন ভাগনে: পুলিশ