হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় আত্মীয়ের অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতা নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

নিহত হুমায়ুন আহমেদ। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জেরে নিকটাত্মীয়ের হামলায় হুমায়ুন আহমেদ (২৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন। তিনি উপজেলার বিনোদন মাঝি গ্রামের জহুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল হক জমি বন্ধক রেখেছিলেন একই গ্রামের আত্মীয় মহির উদ্দিনের কাছে। পরে মহির সেই জমি অন্যের কাছে বেশি দামে বন্ধক দেন। এ নিয়ে ২৩ জুলাই স্থানীয় একটি স্কুলের সামনে হুমায়ুন ও তাঁর ভাই হাছেনুরের সঙ্গে মহির উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মহির হাতের অস্ত্র দিয়ে হুমায়ুনের বুকে আঘাত করে পালিয়ে যান।

রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রংপুর মেডিকেল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নিহতের বড় ভাই হাছেনুর অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’

টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন বলেন, ‘বিনোদন মাঝি গ্রামের জহুরুল হক ও মহির উদ্দিন চাচাতো ভাই। জমি বন্ধকের টাকাকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও এটি কাম্য নয়। পুলিশ তদন্ত করে হত্যাকারীকে দ্রুত বিচারের মুখোমুখি করবে বলে আশা করি।’

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। লাশ বাড়িতে নিয়ে দাফনের পর এ ব্যাপারে তাঁরা থানায় মামলা দায়ের করবেন।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি