হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, আত্মহত্যার চেষ্টা কর্মচারীর

কুষ্টিয়া প্রতিনিধি

আসমা সাদিয়া রুনা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তাঁর নিজ কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর একই কক্ষে অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেন।

আজ বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে ভিড়। ছবি: আজকের পত্রিকা

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়ার পর সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

উত্তরায় নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুজন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত

চালডাল কর্মীদের ১ মাসের বকেয়া পরিশোধ, বাকি বেতন চলতি মাসে

ময়মনসিংহে লরির চাপায় টমটমচালক নিহত

রেললাইনের পাশে নিখোঁজ ব্যাংক কর্মচারীর লাশ, পাশে ‘বিষের’ বোতল

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

১০৯ জনকে ভুয়া দাবি করা ব্যক্তিই ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র তালিকায়

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ইবি শিক্ষিকাকে খুন: নেপথ্যে কি কর্মচারীর ব্যক্তিগত আক্রোশ