হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এবং সম্প্রতি ছাত্রদলে যোগ দেওয়া মো. রিদুয়ান সিদ্দিকী এই মামলা করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরোর প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ এবং চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরোর প্রধান চৌধুরী ফরিদ।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগত উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৬(১) ও ২৬(২) ধারায় মামলা করা হয়েছে। এসব ধারায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

মামলার বাদী রিদুয়ান সিদ্দিকী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি প্রায় দেড় মাস আগে ছাত্রদলে যোগ দিয়েছেন।

এর আগে ৪ মার্চ চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে রিদুয়ান সিদ্দিকী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখার।

জিডিতে অভিযোগ করা হয়, সার্কিট হাউসে সংঘটিত ওই হামলায় রিদুয়ান সিদ্দিকী ও তাঁর সহযোগীরা নেতৃত্ব দেন।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নালিতাবাড়ী ও নকলায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নীলফামারীতে টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া যুবদল নেতা বহিষ্কার

ঈদযাত্রা: ভোগান্তি এড়াতে আগেভাগেই শহর ছাড়ছে মানুষ

ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দেওয়ার ৫ দিন পর ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

লামায় লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

‘একসঙ্গে এত কবর কখনো খুঁড়ি নাই’

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

রক্তভেজা রাস্তায় পড়ে আছে শিশুর ফিডার, জুতা ও কাচের টুকরা

ভিজিএফ চালের কার্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০