হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের ৬ ফ্লাইট বাতিল, মাসকাটের ফ্লাইট উড্ডয়ন করেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী বিভিন্ন এয়ারলাইনসের ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-122 (মাসকাট-চট্টগ্রাম-ঢাকা) ওমানের মাসকাট থেকে স্থানীয় সময় বিকেল ৫টায় চট্টগ্রামের উদ্দেশে সফলভাবে উড্ডয়ন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, বাতিল ঘোষণা করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-147 (ঢাকা-চট্টগ্রাম-দুবাই), চট্টগ্রাম থেকে সম্ভাব্য যাত্রার সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-151 (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ), চট্টগ্রাম থেকে সম্ভাব্য যাত্রার সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS-333 (ঢাকা-চট্টগ্রাম-দোহা), চট্টগ্রাম থেকে সম্ভাব্য যাত্রার সময় ছিল সন্ধ্যা ৫টা ২৫ মিনিট।

আগমনী ফ্লাইট বাতিল হয়েছে এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-520 (শারজাহ-চট্টগ্রাম), শারজাহ থেকে যাত্রার সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিট।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS-344 (দুবাই-চট্টগ্রাম), দুবাই থেকে যাত্রার সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিট এবং সালাম এয়ারের ফ্লাইট OV-403 (মাসকাট-চট্টগ্রাম), মাসকাট থেকে যাত্রার সম্ভাব্য সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিট।

তিনি জানান, উল্লেখিত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বজায় রাখার জন্য স্ব-স্ব এয়ারলাইনসে কাজ করছে।

হাত ও পায়ের পর এবার মাথা উদ্ধার

সরকারি টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: কর্মকর্তা-কর্মচারীদের আইনমন্ত্রী

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

ডেমরায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুজন আটক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক